লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ হাসান (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চুনতি হাফেজিয়া মাদ্রাসার উত্তরে রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

হাসান চুনতি ইউনিয়নের পশ্চিম চুনতি হাদুর পাহাড়ের বাসিন্দা সৈয়দ আহমেদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল জানান, ঘটনাস্থলের পাশে রেললাইনের মাঝখানে সাড়ে দশটার দিকে হাসানের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। তবে রাত হওয়াতে কয়টার ট্রেনে কাটা পড়েছে এবং কিভাবে ঘটেছে কেউ বিস্তারিত বলতে পারছেন না বলেও জানান ইউপি সদস্য মাবুদ।

মন্তব্য নেওয়া বন্ধ।