দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২১ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতি করা হয় পদুয়া নয়াপাড়ার সন্তান সমাজসেবক মো. এনামুল হককে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এডহক কমিটির সভাপতির মৃত্যুজনিত কারণে উক্ত বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে অবশিষ্ঠ মেয়াদের জন্য এডহক কমিটির সভাপতি হিসেবে মো. এনামুল হককে নিয়োগ দেওয়া হয়।
এডহক কমিটির সভাপতি এনামুল হক বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যত গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। শিক্ষার্থীদের একটি নিরাপদ, মানসম্পন্ন ও উন্নতশিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমার অগ্রাধিকারে থাকবে। বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।



মন্তব্য নেওয়া বন্ধ।