লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি সাইরা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই ইউনিয়নের সুখছড়ি কামারদীঘি নতুন পাড়ার প্রবাসী মো. পারভেজের কন্যা তাবাচ্ছুম বিনতে তানজুম (৮) এবং তানজিমুল ইসলাম রাফি (৫)।
নিহতদের চাচী উম্মে সালমা জানান, ঈদের ছুটিতে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যান তানজুম এবং রাফি। সেখানে শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা।

পরবর্তীতে খোঁজা-খুজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

এদিকে তাদের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।