চট্টগ্রামের লোহাগাড়ায় খেলাচ্ছলে পুকুরে পড়ে দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার বড়হাতিয়া হরিদাঘোনা পল্লানের পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন, আদিল ও আবির। তাদের বয়স সাড়ে তিন বছর। তারা একই এলাকার আজিজুল হকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. মামুনর রশীদ বলেন, দুপুরে বাড়ির পাশে খেলছিল দুই জমজ ভাই আদিল ও আবির। তারা খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।



মন্তব্য নেওয়া বন্ধ।