সংযুক্ত আরব আমিরাতের ইউএই ৫৪তম ‘ঈদ আল ইত্তেহাদ’ স্বাধীনতা দিবস অত্যন্ত আনন্দ ও শ্রদ্ধার সাথে উদযাপন করেছে বাংলাদেশ সমিতি শারজা। আরব আমিরাতের সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রতি সম্মান জানাতে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক দিনটি পালন করা হয়।
গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকৌশলী করিমুল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শারজাহ সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা ঈদ আল ইত্তেহাদ-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এসময় তাঁরা সংযুক্ত আরব আমিরাতের অভূতপূর্ব উন্নয়ন ও সফলতার কথা তুলে ধরে ইউএই-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী এম এ মান্নান,কার্যনির্বাহী সিনিয়র সদস্য প্রকৌশলী শহিদুল ইসলাম, কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ, অফিস সম্পাদক বদিউল আলম, ক্রীড়া সম্পাদক আল মামুন এবং সমাজকল্যাণ সম্পাদক শহীদুর রহমান খোকন সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
আলোচনা শেষে, ইউএই-এর সমৃদ্ধি ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। পরে সকলে মিলে কেক কেটে ৫৪তম স্বাধীনতা দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়। বাংলাদেশ সমিতি প্রত্যাশা ব্যক্ত করেছে যে, ইউএই এবং বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।