শাহ আমানত বিমানবন্দরে পৌনে এক কেজি স্বর্ণ জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৩৬ ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে মোট এক কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭০০ গ্রাম স্বর্ণ বিমান কর্তৃপক্ষ আটক করেছে, যার বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। ফ্লাইটটি বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তল্লাশিতে যাত্রীদের ব্যাগ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে। জেসমিন আক্তারের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া গেলে তার মধ্যে ১০০ গ্রাম দেওয়া হয়েছে এবং বাকি ১০০ গ্রাম আটক করা হয়েছে।

মো. নাসিরের কাছ থেকে ২৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার ১০০ গ্রাম যাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে এবং বাকি ১৫০ গ্রাম আটক করা হয়েছে। মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছ থেকে ৩০০ গ্রাম স্বর্ণ পাওয়া গেলে ১০০ গ্রাম দেওয়া হয় এবং ২০০ গ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে রাখা হয়।

কাজী মনোয়ারা বেগমের ২৫০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম যাত্রীকে দেওয়া হয় এবং ১৫০ গ্রাম আটক করা হয়। ইয়াসমিন আক্তারের কাছ থেকে পাওয়া ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম যাত্রীকে দেওয়া হয় এবং বাকি ১০০ গ্রাম আটক করা হয়।

মোট এক কেজি ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ৫০০ গ্রাম যাত্রীদের দেওয়া হয়েছে এবং বাকি ৭০০ গ্রাম ডিম করা হয়েছে। যাত্রীদের যথাযথভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।