শিকারী থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিল বন্যহরিণ, উদ্ধার করল বনবিভাগ

রাঙামাটির কাপ্তাই উপজেলার পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার স্পীলওয়ে সংলগ্ন কর্নফুলী নদী থেকে আহত অবস্থায় একটি পুরুষ সাস্বার হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার (২৭ জুন) দুপুর ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে এই বন্যহরিণটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে বনবিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, ধারণা করা হচ্ছে কাপ্তাই পিডিবির ব্রীকফিল্ড এলাকার উত্তর পাশে গহীন জঙলে কেউ হরিণটিকে শিকার করার জন্য ধাওয়া করে। এক পর্যায়ে হরিণটি বাঁচার জন্য এসে বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে সংলগ্ন নদীতে ঝাঁপ দেয়। তৎক্ষনাৎ খবর পাওয়ার পর বন্য হরিণটিকে উদ্ধার করা হয়েছে। তবে হরিণটি বর্তমানে আহত অবস্থায় আছে। এই আহত হরিণটির চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, রাঙামাটির কাপ্তাইয়ের পাহাড়ী গভীর জঙলে বিভিন্ন বন্যপ্রাণী রয়েছে। যার মধ্যে হাতি, হরিণ, বানর, অজগর উল্লেখযোগ্য। প্রায়সময় এসব বন্যপ্রাণী লোকালয়ে নেমে আসে। বন্যপ্রাণীদের সুরক্ষায় সকলকে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

মন্তব্য নেওয়া বন্ধ।