সবাই মিলে এই দেশ গড়তে হবে—ফারুক-ই-আজম

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, কারো প্রতি আমাদের কোন বিদ্বেষ নেই। দেশটি সবারই, সবাই মিলে এই দেশ গড়তে হবে। দেশে কাজ করার পরিবেশ তৈরি হয়েছে। কেউ বলতে পারবেনা কাজ করার সুযোগ নেই। মানুষের সেবা দেওয়া একটি নেওয়ামত। সবাই ভাগ্যে এটি জুটেনা। আমাদের দেশ আমরা নিজেরা গঠবো।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে মিরসরাই উপজেলা পরিষদ মিলায়তনে বন্যা পরবর্তী পরিস্থিত নিয়ে মতবিনিময় সভায় এসে তিনি এসব কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, বাংলাদেশের দিকে সারা বিশ্বের চোখ। নানান ক্ষেত্র থেকে বন্যাদুর্গতদের জন্য সহযোগীতা আসছে। আপনাদের চিন্তা বাহিরে গিয়েও অনেক কিছু সমাধান করা হবে। কারো কাছে কিছু চাইতে হবে না । কত প্রতিষ্ঠান আসবে কি করতে পারে বলার জন্য।

প্রসাশনের উদ্দেশ্য তিনি বলেন, মিরসরাইতে প্রশাসনে অনেক সমস্যার সৃষ্ট হয়েছে। আপনার জনগণের সেবা করেন। তাদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করুন। জণগণ দেশের মালিক। তাদের বিরদ্ধে গেলে থানা ছেড়ে চলে যেতে হবে। আর জনগণের সাথে প্রশাসনের সম্পর্ক ভালো হলে দেশে গড়তে সহজ হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সেনাবাহিনীর ইফনিট কমান্ডার লে. কর্ণেল আল মামুন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।