সরফভাটায় নিরাপদ অভিবাসন বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে নিরাপদ অভিবাসন বিষয়ে স্থানীয় অংশীজনদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে সরফভাটা ইয়াসমিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা প্রত্যাশী। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত “সিমস প্রকল্প”র আওতায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসেন। সঞ্চালনা করেন সিমস প্রকল্পের প্রজেক্ট অফিসার মীর নাজমুল হাসান ও মিজানুর রহমান। ওরিয়েন্টেশনে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, জিএমসি সদস্য, মাইগ্রেশন ফোরাম সদস্য, শিক্ষক, সমাজকর্মী ও আগ্রহী যুবসমাজ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ হোসেন বলেন,বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য ও প্রস্তুতি থাকা জরুরি। কেবল পাসপোর্ট আর ভিসা থাকলেই হবে না, দক্ষতা ও সচেতনতা না থাকলে অভিবাসনের ঝুঁকি বাড়ে। ইউনিয়ন পরিষদ এ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগে পাশে থাকবে।

বক্তারা বৈধভাবে বিদেশগমন, রিক্রুটিং এজেন্সি নির্বাচন, নিরাপদ রেমিট্যান্স প্রেরণ ও প্রতারণা থেকে রক্ষায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। ইউপি সদস্য শিরিন আক্তার বলেন,অনেকে না বুঝে বিদেশে গিয়ে বিপদে পড়ে। তাই পরিবার থেকেই সচেতনতা জরুরি।”জিএমসি সদস্য রিজিয়া বেগম বলেন,নারীরা অভিবাসনের ক্ষেত্রে বেশি ঝুঁকির মুখে থাকে। তাদের জন্য আলাদা সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।

মাইগ্রেশন ফোরামের সভাপতি আবুল বয়ান বলেন,সরকারি টিটিসির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হলে অভিবাসনের ঝুঁকি অনেক কমে যায়।

উল্লেখ্য, সিমস প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ।

মন্তব্য নেওয়া বন্ধ।