দৈনিক চট্টগ্রাম খবরের সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক ও দৈনিক কালের কণ্ঠ’র চট্টগ্রাম ব্যুরোর প্রতিবেদক ফারুক মুনিরের পিতা মনির আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
মনির আহমেদ বাংলাদেশ জুট কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর জানাজা শেষে ফেনীর সোনাগাজীতে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
তার মৃত্যুতে দৈনিক চট্টগ্রাম খবরের সম্পাদক শেখ মুহাম্মদ আরিফ ও নির্বাহী সম্পাদক শেখ মো. আকিজ গভীর শোক প্রকাশ করেছেন।



মন্তব্য নেওয়া বন্ধ।