বঙ্গোপসাগরে তিনটি মাছ ধরার নৌকায় ডাকাতির ঘটনায় আহতদের দেখতে গেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির আনছার।
শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের তেলীপাড়া এলাকায় আহত এসব মানুষের বাড়িতে যান তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপি নেতা মেজবাহ্ উদ্দিন চৌধুরী জাহেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।
হুমায়ূন কবির আনছার সাগরে মাঝিমাল্লাদের নিরাপত্তার বিষয়টি প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বস্থ করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে কুতুবদিয়ার পশ্চিমে তিনটি মাছ ধারার নৌকা জলদস্যুর কবলে পড়ে। এতে মনির আহমদ নামের একজন মাঝি গুলিবিদ্ধ ও ১২ জন মাঝিমাল্লা আহত হয়েছেন।



মন্তব্য নেওয়া বন্ধ।