সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ নোমান (১৫) নামের নবম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) দুপুরে নোমান কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর মোবাইলে গেম খেলছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি ট্রেন আসলেও তিনি শব্দ শুনতে না পারায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।

নোমান সীতাকুণ্ড পৌরসভার উত্তর ইয়াকুবনগর গ্রামের মো. আলমগীরের ছেলে। তিনি অর্পনা চরণ উচ্চ বিদ্যালয়ের (সাবেক জাফর নগর উচ্চ বিদ্যালয়) নবম শ্রেণীর ছাত্র ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, রেললাইনে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য নেওয়া বন্ধ।