সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিনের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগসহ সব ধরনের সাংগঠনিক স্বীকৃতি পুনর্বহাল করা হয়েছে।
সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে ডা. কমল কদর ও মো. মোরছালিন জানান, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সীতাকুণ্ডের গণমানুষের নেতা আসলাম চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।



মন্তব্য নেওয়া বন্ধ।