বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন বিশেষ করে আইফোন, স্যামসাং এবং অন্যান্য ভালো মানের ফোন, ল্যাপটপ, ট্যাব, স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, পাওয়ার ব্যাংকসহ নানা ইলেক্টনিক পণ্যেও সমাহার নিয়ে চট্টগ্রামের চকবাজার সাফা আমিন মাকের্টের তৃতীয় তলায় উদ্বোধন হলো স্মার্ট নাগরিকদের বিশ্বস্ত স্মার্ট ডিভাইস শপ সেলক্স।
লেখাপড়ার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ্ এম. আবু বকর ও আজহারুল ইসলাম আশিকের আয়োজনে শুক্রবার বিকালে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন প্রফেসর সিরাজুল ইসলাম। এসময় শিক্ষক-সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, ‘এখানে ১০০% অরিজিনাল প্রোডাক্ট, সবচেয়ে সাশ্রয়ী মূল্য, হোম ডেলিভারি সুবিধা, এক্সচেঞ্জ অফার, ওয়ান টু ওয়ান রিপেসমেন্ট গ্যারান্টি এবং লাইফটাইম ওয়ারেন্টির সুবিধা রয়েছে গ্রাহকদের জন্য।’
প্রোপাইটর শাহ্ এম. আবু বকর বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি আমরা উদ্যোক্তা হওয়ার চেষ্ঠা করছি। মুনাফা অর্জনই আমাদের একমাত্র উদ্দেশ্য নয় বরং বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে বাজারে আমাদের সুনাম ধরে রাখাই আমাদের উদ্দেশ্য। এটি হবে বাংলাদেশের সব চাইতে বিশ্বস্ত স্মার্ট ডিভাইস শপ’।
তিনি বলেন, ‘আমরা জানি আপনার স্মার্ট ডিভাইসের জন্য আপনি সবচেয়ে ভালোটাই চান। তাই আমরা নিয়ে এসেছি সেরা মানের স্মার্টফোন (বিশেষ করে আইফোন, স্যামসাং এবং অন্যান্য ভালো মানের ফোন), ল্যাপটপ, ট্যাব, স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, পাওয়ার ব্যাংক এবং আরও অনেক কিছু! আমাদের শপ থেকে কিনুন বিশ্বস্ততার সাথে’।



মন্তব্য নেওয়া বন্ধ।