স্বপ্ন ছিল বেগম জিয়ার সঙ্গে সংসদে বসবো: হুমাম কাদের চৌধুরী

চট্টগ্রাম-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই আমি আজ বেঁচে আছি। বেগম জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাকে আজো মানুষ স্মরণ করে তার জন্য দোয়া করে। কারণ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও দেশ ছেড়ে যাননি। আমার স্বপ্ন ছিল, বেগম জিয়ার সঙ্গে সংসদে বসবো। কিন্তু দুর্ভাগ্য কপালে জোটেনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচিন মহাসমাবেশ তিনি এসব কথা বলেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, আজকের এ জনস্রোত প্রমাণ করে রাঙ্গুনিয়ার মাটি ধানের শীষের ঘাঁটি। ১২ তারিখ ব্যালট বিল্পবের মাধ্যমে আপনারা তা আরেকবার প্রমাণ করে দেবেন। যারা বাংলাদেশে ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এ থেকে প্রমাণিত হয় তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন।

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সালাহউদ্দিন কাদের চৌধুরীর জ্যৈষ্ঠ ছেলে ফয়জুল কাদের চৌধুরী।

হুমাম কাদের চৌধুরী বলেন, আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা বিলে, ধান ক্ষেতে রাত কাটিযেছেন। অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আমি নিজেও ঘুমের শিকার হয়ে সাত মাস আয়না ঘরে ছিলাম। সেদিন শেষ হয়েছে। নতুন বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। ১২ তারিখ ভোট দিয়েই আমাদের কাজ শেষ হবে না, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমার বাবার কাছ থেকে আমি রাজনীতি শিখেছি, ধৈর্য শিখেছি। লড়তে শিখেছি। সাত মাস আয়না ঘরে ছিলাম। লোহার মতো শক্ত হয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের দোয়া ও আর্শীবাদে। ছোট বেলা থেকে আব্বার আঙ্গুল ধরে ধরে পুরো রাঙ্গুনিয়া ঘুরেছি। মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছি। আব্বা সব সময় আপনাদের পাশে ছিলেন। আমিও আনপাদের আজীবন পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, আপনাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য এখানে এসেছি। রাঙ্গুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি রাঙ্গুনিয়ার মানুষের জন্য সবকিছু বিলিয়ে দিতে চাই। রাঙ্গুনিয়ায় সবকিছু এক সঙ্গে করতে হবে। রাস্তা মেরামত থেকে শুরু করে স্কুল, হাসপাতাল সবকিছুই।

ফ্যামেলি কার্ড নিয়ে তিনি বলেন, ফ্যামেলি কার্ড কাদের মাধ্যমে বিতরণ করা হবে সেটি নিয়ে অনেকের মনে সঞ্চয় তৈরি হয়েছে। আমি কথা দিচ্ছি, আমি নিজেই এ ফ্যামেলি কার্ড বিলি করবো। মানুষ যাতে তার ন্যায্য অধিকার পায়। অবৈধ বালি ব্যবসা ও মাদক ব্যবসা বন্ধ করতে হলে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনাদের পাশে থাকতে হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।