স্বৈরাচারের ঠাঁই এ বাংলার মাটিতে আর হবে না: সরওয়ার আলমগীর

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন। যখন জাতি ছিল হতাশায় নিমজ্জিত ও দিশেহারা, তখন দূর প্রবাসে থেকেও আশার আলো দেখিয়েছেন তারেক রহমান। তার কণ্ঠে আমরা শুনেছি ঐক্যের ডাক। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন-নেতৃত্ব মানে দূরত্ব নয়, নেতৃত্ব মানে জনতার হৃদয় জয় করা।

সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামীকাল (৫ আগস্ট) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বাগানবাজার হতে আব্দুল্লাহপুর ছাত্র-জনতার বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশের আগমুহুর্তের প্রস্তুতি নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সরওয়ার আলমগীর বলেন- শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াতে গিয়ে অনেকেই জীবন উৎসর্গ করেছেন। গত ১৬ বছরে অসংখ্য নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। এমনকি আওয়ামী ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছিল। আমরা বলতে চাই, স্বৈরাচারের ঠাঁই এ বাংলার মাটিতে হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মহিন উদ্দিন আজম তালুকদার, ফরিদুল আলম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, খালেদ বাবুল, নাছির উদ্দীন, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, জালাল উদ্দীন প্রমূখ।

মন্তব্য নেওয়া বন্ধ।