বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যয় বন্যার্তদের জন্য ব্যয় করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বিএনপি।
রোববার (১ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলা, পৌরসভা ও সকল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদ্য বন্যা কবলিত এলাকায় দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস.এম ফজলুল হক বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর একটি ব্যানার বা ফেস্টুনের খরচ বন্যার্ত একটি পরিবারের অন্তত ৩ দিন খাবারের ব্যবস্থা হবে। তাই বানভাসি মানুষের দুর্দিনে তাদের উপোষ রেখে কোন বিবেকবান রাজনীবিদ রাজনীতি করার অবকাশ নেই।
তিনি আরও বলেন, আমাদের নেতা দেশপ্রেমিক তারেক রহমান জনগণের পাশে থাকার আহ্বান জানান।
উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজার চত্বরে হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে উত্তর জেলা ছাত্রদল নেতা কাজী রাশেদুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপি নেতা হারুন অর রশীদ চেয়ারম্যান, মুহাম্মদ মীর কাশেম, জাকের হোসেন চেয়ারম্যান, এম খায়রুন্নবী, সিরাজুল ইসলাম রাশেদ, হাজী মনছুর চৌধুরী, এম. ইলিয়াছ আলী, মজিবুল হক বাবুল, মো. গিয়াস উদ্দিন, লোকমান চৌধুরী, আবুল কালাম আজাদ, সেলিম হাসান, শফিক আহমেদ ভূট্টো, সুলতান আলম চৌধুরী, জসিম উদ্দিন, জাফর আলম, সাইফুল আজম মানিক, সৈয়দ সরওয়ার প্রমূখ।



মন্তব্য নেওয়া বন্ধ।