হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত খুকী রানীর পরিবারকে অনুদানের চেক প্রদান

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত খুকী রানীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা হিসেবে অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন আহত খুকী রানীর পুত্র মিটন নাথের হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন।

এর আগে, গত ২২ আগস্ট (শুক্রবার) বিকেলে উপজেলা পরিষদের সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় খুকী রানী গুরুতর আহত হন। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।