হাতি ফসল খেলেও তাদের কোন ক্ষতি করবেন না, ক্ষতিপূরণ দিবে সরকার

চট্টগ্রামের আনোয়ারায় বন্যাহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে আনোয়ারা হল রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ অফিসার মাজহারুল ইসলাম, মো. ফোরকান মিয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাতি আপনাদের মেহমান। মেহমান এসে আপনার ফসল খেয়ে ফেলেছে, এতে আপনি তাদের কোনো ক্ষতি করবেন না। সরকার আপনার ক্ষতি পূরণ করবে। কেউ যেন হাতির ক্ষতি না করে।

এ সময় ১১ জন ক্ষতিগ্রস্তকে ৪ লাখ ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়। পরে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আইন ও বিধিমালা সম্পর্কিত দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।