হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে হাসপাতালের ‘পেডিয়াট্রিক ইনসেনটিভ কেয়ার ইউনিট-পিআইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী শিশুটির মৃত্যু হয়।
এ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুইদিনে দুই শিশু মারা গেল। নতুন করে মারা যাওয়অ শিশুটি কক্সবাজার জেলার কুতুবদিয়ার বাসিন্দা।
চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, শিশুটিকে গতকাল সন্ধ্যায় বেসরকারি পার্ক ভিউ হাসপাতাল থেকে আমাদের এখানে আনা হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে শিশুটি মারা যায়। হামের উপসর্গ নিয়ে শিশুটি ভর্তি হয়েছিল। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলেও এখনো তার প্রতিবেদন পাইনি।



মন্তব্য নেওয়া বন্ধ।