হালদা নদীর মৎস্য সংরক্ষণে আনোয়ারায় সেমিনার

চট্টগ্রামের আনোয়ারায় হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে অংশীজনের উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হলরুমে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

ইউএনও তাহমিনা আক্তার বলেন, ঐতিহ্যবাহী হালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদী এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্প জাতীয় মাছে উপাদন বৃদ্ধির জন্য ভূমিকা অপরিসীম। হালদা নদী ও মৎস্য সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, হালদা নদীর উৎপত্তি, বিস্তার এবং সমাপ্তি সবই বাংলাদেশের অভ্যন্তরে। হালদা নদী এখন আন্তর্জাতিকভাবে একটি জনপ্রিয় নদীতে রূপ নিয়েছে।

সেমিনারে মৎস্যজীবি, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।