সাতকানিয়ায় মূল্য বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সাতকানিয়ায় বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ অক্টোবর) বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ৩টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছ। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ছরওয়ার কামাল, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।