বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান আজ থেকে চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণা সফর শুরু করেছেন। শুক্রবার সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভা দিয়ে তার দিনের কর্মসূচি শুরু হয়।
জনসভায় অংশ নিতে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সভাস্থলে উপস্থিত হন। অনুষ্ঠানের আগেই পুরো মাঠ দর্শক সমাগমে পূর্ণ হয়ে যায়।
ফেনী থেকে তার সফরের বাকি কর্মসূচি হবে— নোয়াখালী সকাল ১১টায়। লক্ষ্মীপুর বিকেল ৩:৩০টায়। কুমিল্লা সন্ধ্যা ৬:৩০টায়।
দলীয় সূত্রের খবর, সফরের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় দলের নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।