অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতির বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার কলেজ বাজার এলাকায় যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মো. নুরুল ইসলাম।
সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহীম ও সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম শামীমের যৌথ সঞ্চালনায় সমাবেশ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. মামুনুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মঈন উদ্দীন মনির, জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. নুরুল কবির, কর্ণফুলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. বাহার, মো. আবুল বশর, মো. ইকবাল, এসএম রিদুয়ান, মো. ইয়াসিন, কর্ণফুলী স্বেচ্ছাসেবকদল নেতা মো. ইসমাইল, উপজেলা যুবদলের সদস্য মুরাদ, মুহাম্মদ তসলিম, আউয়াল, মহিউদ্দিন, উপজেলা যুবদল নেতা বাবলু, তারেক সালাম, লিটন দেলোয়ার, ইসমাইল, ছাত্রদল নেতা হারুন, যুবদল নেতা সাখাওয়াত ছোটন, জহিরুল ইসলাম জহির, মামুন, সাদ্দাম, রুবেল, নাসির, হোসেন, নেজামসহ সংগঠনের নেতাকর্মীরা।


