উন্নয়নের পাশাপাশি গবেষণায় গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : মীর হেলাল

0

সরকারের ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে শিক্ষা ও গবেষণার পরিবেশের উন্নয়নের পাশাপাশি উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যাতায়াত ব্যবস্থা এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন।

বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী অনুষ্ঠানে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি সবসময় পাশে আছি। এই বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় আরো এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

নিজের পিতা-মাতার স্মৃতিচারণা করে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।

এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে আমার ব্যক্তিগত আবেগ ও আত্মিক সম্পর্ক জড়িয়ে রয়েছে। আমার মা-বাবা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক কেবল দায়িত্বের নয়, এটি আমার আত্মার সম্পর্ক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. সফিকুল ইসলাম।

আলোচনা অনুষ্ঠানের আগে ক্যাম্পাসে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন এবং বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।