চট্টগ্রামের মিরসরাইয়ে আবুল খায়ের গ্রুপের চোরাই রোড় জব্দ করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল ও সেগুন কাঠের ফার্নিচার জব্দ করে। রবিবার (১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার হাজী চাঁন মিয়া বিদ্যালয়ের পাশে একটি বাড়ি থেকে এসব চোরাই মালামাল জব্দ করা হয়।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাতে একটি চক্র দীর্ঘদিন ধরে গাড়ি চালকদের সাথে আতাত করে চোরাই রড় ও সেগুন কাঠের ফার্নিচার গাড়ি থেকে নামিয়ে বিক্রি করে আসছে। রাতে একটি ট্রাক গাড়ি থেকে রোড় নামানো সময় স্থানীয় লোকজন আসলে পালিয়ে যায় চোর দলের চক্রটি। পরে পুলিশ এসে ট্রাক বোঝাই রোড়সহ মালামাল জব্দ করে।
সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী পুলিশ জানান, উদ্ধার কৃত মালামাল জোরারগঞ্জ থানা হেফাজতে রয়েছে। বিষয়টি তদন্ত চলছে। চোর চক্রের সদস্যের আটকের চেষ্টা করছে পুলিশের টিম।



মন্তব্য নেওয়া বন্ধ।