আনোয়ারায় ইকো ডাইন মাল্টি কুইজিন উদ্বোধন

নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেল আনোয়ারা প্রাণকেন্দ্রে ইকো ডাইন মাল্টি কুইজিন রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার বৈরাগ চায়না ইকোনোমিক জোন রোডে নিরিবিলি পরিবেশে এটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও স্বত্বাধিকারী মো. হারুনুর রশিদ। এসময় বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইকো ডাইন মাল্টি কুইজিন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম রুবেল বলেন, নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে ‘বাংলা, চাইনিজ, ইন্ডিয়ানসহ নানা স্বাদের খাবার এবং ভোজন রসিকদের চাহিদা পূরণে আমরা অঙ্গিকার বদ্ধ।অত্যাধুনিক সাজে সজ্জিত এ রেস্টুরেন্টে সুলভ মূল্যে দেশি-বিদেশি খাবারের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ফাস্টফুড ও ডিনারের সুব্যবস্থা রয়েছে। গ্রাহকদের জন্য সার্বক্ষণিক পার্কিংয়ের সুবিধা রয়েছে আমাদের। এখানে থাকছে পার্টি সেন্টারও।

তিনি আরও বলেন, সেরা মানের খাবার পরিবেশনের পাশাপাশি ভিআইপি কনফারেন্স রুম। খাবারের মান ও পরিবেশ বজায় রেখে জীবানুমুক্ত পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার সরবরাহে রয়েছে একঝাঁক তরুণ কর্মী। গ্রাহকের চাহিদা অনুযায়ী পার্সেল সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।