ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটক শূন্য

0

ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটক নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। প্রতি বছর এ সময়ে লাখো পর্যটকে মুখর থাকে সৈকত ও হোটেল-মোটেল জোন। কিন্তু এবার শুধুমাত্র স্থানীয় ও কিছু পর্যটককে সমুদ্র সৈকতে বিচরণ করতে দেখা গেছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে ঈদুল আজহার দিন একেবারেই পর্যটক শূন্য ছিল সমুদ্র সৈকত।

ব্যবসায়ীরা জানান, এই ঈদে মাত্র ৩০ থেকে ৩৫% হোটেল বুকিং হয়েছে। তাই এবার আশানুরূপ ব্যবসা না হওয়ার সম্ভাবনা বেশি। তবে বন্যা ও এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পর্যটক আগমন হ্রাস পেয়েছে।

এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের মন্দা অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব দেশেও পড়েছে। এসব কারণে পর্যটক আগমনে নেতিবাচক প্রভাব পড়ার আশংকাও করছেন ব্যবসায়ীরা। এরপরেও ঈদের আনন্দ উপভোগ করতে স্থানীয়রাসহ কিছু পর্যটক ছুটে এসেছেন সৈকতে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।