আনোয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইউএনও

0

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রামের আনোয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দিন।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কর্মসূচির আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানে ১, হাজার ৮০০ গাছের চারাসহ প্রায় ২০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণের ফলে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে ভূমিক্ষয় রোধ ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আইয়ূব খান, ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ মহসিন, বন বিভাগের ফরেস্ট গার্ড মোহাম্মদ ফয়সাল, শফিকুল রহমান, মাহবুব আলমসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া ইউএনও অফিসার্স ক্লাব কার্যালয়ের সামনেও বৃক্ষরোপণ করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।