কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

রাঙামাটির কাপ্তাই উপজেলার গোলাছড়িতে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন। রোববার (২৯ জুন) সকাল থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় এবং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ারের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার।

চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধও বিতরণ করা হয়। ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।