চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকায় অস্বচ্চল পরিবারের মাঝে রমজানের খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে। খাদ্যপণ্যের পাশাপাশি নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিরতণ করেন মরহুম অধ্যক্ষ এ জেড এম শামসুজ্জামান খানের বড় মেয়ে সাবরিনা খান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রমজানের খদ্যপণ্য বিতরণের মাধ্যমে ‘প্রিন্সিপাল এ জেড এম শামসুজ্জামান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে সংগঠনটি যাত্রা শুরু করেছে বলে জানান ফাউন্ডেশনের যাত্রা শুরু।
কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ জেড এম শামসুজ্জামান খান (৭৮) গত ২৬ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তাঁর স্মরণে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে ফাউন্ডেশনের উদ্যোগ গহণ করেছে বলেন জানান তাঁর বড় মেয়ে সাবরিনা খান।
তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে আমার শ্রদ্ধেয় পিতা এ জেড এম শামসুজ্জামান খানের অসংখ্য ছাত্র, বন্ধু শুভাকাঙ্ক্ষি রয়েছেন। আব্বুর নামটি স্মরণীয় করে রাখতে আমরা তাঁর নামে ফাউন্ডেশন করে প্রতিবেশীদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছি।
কর্ণফুলী উপজেলার বড় উঠান গ্রামের অ্যাডভোকেট বদরুল হক খান চৌধুরী বাড়ির সন্তান ছিলেন এ জেড এম শামসুজ্জামান খান। তিনি ১৯৭২ সালে চট্টগ্রাম কলেজে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে একই কলেজে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন সরকারি কলেজে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০৫ সালে কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর নেন।



মন্তব্য নেওয়া বন্ধ।