চট্টগ্রামের রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার প্রধান গেইট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও রাহাতীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী। প্রধান গেইট নির্মাণের অর্থায়ন করছেন বিশিষ্ট দানবীর ও এ রহমান গ্রুপের চেয়ারম্যান সিআইপি মো. কোরবান আলী।
এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন তৈয়বী, উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল হামিদ, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা ইদ্রিস, মাওলানা বদিউল আলম, মাওলানা মোহাম্মদ সোলেমান, অধ্যাপক মোহাম্মদ আলীসহ শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মো. কোরবান আলী বলেন, মাদ্রাসার শত শত শিক্ষার্থীর নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে প্রধান গেইট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো কাজগুলো যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন, সেজন্য তিনি সবার দোয়া কামনা করেন।


