রাঙ্গুনিয়া মারকাজুল হিকমাহ্ আল ইসলামীয়ায় পাগড়ি প্রদান

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নের ব্রক্ষোত্তর মারকাজুল হিকমাহ্ আল ইসলামীয়া মাদ্রাসার হিফয সমাপ্তকারী শিক্ষার্থীর পাগড়ি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন মারকাজুল হিকমাহ্ আল ইসলামিয়ার মাওলানা আকতার হোসেন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফটিকছড়ি বাবুনগর আল-জামেয়া ইসলামীয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ড. হারুন আজিজী আন-নদভী।

মারকাজুল হিকমাহ্ আল ইসলামীয়ার পরিচালক মাওলানা নাজমুল হক চৌধুরী ও সহ-কারী শিক্ষক তৌহিদুল ইসলাম তারেক’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী ওসমান চৌধুরী, মাওলানা মুফতি নুরুল কবির কাসেমী, আলহাজ্ব মাওলানা আবদুল হামিদ, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা জামালুল হাসান জামিল, মাওলানা আলমগীর হোসেন জিহাদী, মাওলানা নুরুল আজিম, মাওলানা ক্বারী শত্তকত বিন মুছা প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।