আনোয়ারায় বিনা অনুমতিতে চলছে মেলা, বন্ধের নির্দেশ প্রশাসনের

তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকায় অনুমতি ব্যতিত যে কোনো ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও চট্টগ্রামের আনোয়ারায় অবাধে চলছে দিনরাত্রি মেলার। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের কর্ণফুলী থানাধীন দক্ষিণ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে এ মেলার দৃশ্য দেখা যায়।

বেশ কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত পহেলা জানুয়ারি থেকে এ মেলা অনুষ্টিত হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেলার আয়োজন থাকে। ইতিমধ্যে ১৯টি দোকানপাট বসানো হয়েছে। আরও বেশ কয়েকটি দোকান বসানোর কার্যক্রম চলমান রয়েছে। এ মেলায় অসংখ্য দর্শনার্থীর ভীড় দেখা যায়।

আয়োজক কমিটির লোক পরিচয়ে মো. আবদুল মালেক বলেন, এটি আয়োজনের আগে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ থেকে অনুমতি নেওয়া হয়েছে। গত ৭ দিন ধরে চলছে, আগামী শুক্রবার পর্যন্ত এ মেলা চলবে।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে মেলাটি বন্ধ করে দেওয়ার জন্য।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, মেলার বিষয়ে কোনো ধরনের অনুমতি দেয়া হয়নি। বিষয়টি জানতে পেরে কর্ণফুলী থানা পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।