মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

0

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে অর্থনৈতিক অঞ্চল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তালাত মাহমুদ শুভ (২২) ও মো. ওমর (২১)। তারা দুজন বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা দিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।