দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে বিএএসপির শোক

0

বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)–এর যুগ্ম মহাসচিব এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম (৭০) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে বিএএসপির সভাপতি জাহাঙ্গীর হোসেন মনজু, মহাসচিব জাফর আহমেদসহ সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।