আনোয়ারায় শিক্ষাসামগ্রী দিলেন ইউএনও, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

চট্টগ্রামের আনোয়ারার ১১টি ইউনিয়নের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

এতে ‎প্রতিটি শিশু শিক্ষার্থীর মুখেই হাসি আর মনে অপার আনন্দ ফুটে উঠে। ইউএনওর হাত থেকে ব্যাগ উপহার পেয়ে সকলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে তুলে দেন নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

নতুন স্কুল ব্যাগ পেয়ে আনন্দে আত্মহারা একাধিক শিক্ষার্থী বলেন, ‘আজ নতুন ব্যাগ পেয়েছি। খুব ভালো লাগছে।’

এদিকে,অভিভাবকদের প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। তারা জানান, গ্রামে অনেক পরিবারই দরিদ্র। স্কুল ব্যাগ বা শিক্ষা সামগ্রী কেনা অনেকের পক্ষে সম্ভব হয় না। ইউএনও’র এই উদ্যোগে তাদের সন্তানরা নতুন উদ্যমে স্কুলে যাবে এবং উপস্থিতিও বাড়বে।

ইউএনও তাহমিনা আক্তার বলেন, শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং পড়ালেখায় আগ্রহ বাড়াতে এই সহায়তা দেওয়া হয়েছে। আমরা চাই, কেউ যেন শুধু অভাবে স্কুলছুট না হয়। তিনি আরও বলেন’ প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের স্কুল জীবন শুরু হয়। প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতেই সরকারের এ প্রয়াস।

মন্তব্য নেওয়া বন্ধ।