চট্টগ্রামের আনোয়ারায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। রোববার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর বধ্যভূমিতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন। এরপর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা পরিষদের হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আইয়ুব খান, প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, হিসাব রক্ষক কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



মন্তব্য নেওয়া বন্ধ।