চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়ায় প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পসহ বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৪৫০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা ও সেবা গ্রহণ করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আনোয়ারাস্থ বরুমছড়া ফারুকিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস ও লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ক্রাউনের যৌথ উদ্যোগে এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস ও স্থানীয় সামাজিক সংগঠন হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) সংস্থার সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।
চিকিৎসা ক্যাম্পে চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ছানি অপারেশনের রোগী শনাক্তকরণ, রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপ নির্ণয়, চশমা বিতরণ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর জেলা গভর্নর লায়ন মো. মোসলেহউদ্দিন আহমেদ অপু। এছাড়া উপস্থিত ছিলেন জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, রিজিওন চেয়ারপারসন কনসার্ন লায়ন মো. মহিউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন জয়দেব চন্দ্র দাসসহ লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন লায়ন মো. সরওয়ারুজ্জান চৌধুরী, লায়ন আহমেদ নুর, লায়ন জাকারিয়া চৌধুরী যুবরাজ, লায়ন মো. ফোরকান উদ্দিন, লায়ন আব্দুল কাদের, লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন শফিকুল আলম খোকন, লায়ন মোহাম্মদ ফারুক ও লায়ন মোহাম্মদ সেকান্দর।
লিও ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিও নুরুল মোস্তফা রাহাত, লিও আফজাল হোসেন, লিও দুর্জয় দাস, লিও তাইনু, লিও অনিক দত্তসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু লায়ন্স ক্লাব দুটির মানবিক সেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।



মন্তব্য নেওয়া বন্ধ।