সাড়ে পাঁচ মাসের বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল) আবার গ্যাস সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে আনোয়ারার রাষ্ট্রায়ত্ত এ কারখানায় গ্যাস পৌঁছানোর পর যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হবে।
প্রসঙ্গত, গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকে বন্ধ ছিল কারখানাটি। পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য সিইউএফএলের প্রতিদিন ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। বর্তমানে কারখানাটির দৈনিক ইউরিয়া উৎপাদনক্ষমতা প্রায় ১ হাজার ১০০ মেট্রিক টন।


