আনোয়ারা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সোহেলের পিতার মৃত্যুতে শোক

চট্টগ্রামের আনোয়ারা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হিজবুল্লাহ সোহেল এর পিতা প্রবীণ আলেম ও শিক্ষক মাওলানা এয়ার মোহাম্মদ (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার বাদে আসর নিজ গ্রামের বাড়ির আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইন বাদাতল আমিরবিবি শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাওলানা এয়ার মোহাম্মদ আনোয়ারা উপজেলার মালঘর আহমদিয়া তৈয়বীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। কর্মজীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ আলেম ও শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

২০২৪ সালের জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ, সিনিয়র সহ সভাপতি মো. মোরশেদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক ইমরান হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেজাম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আবদুল হান্নান, কার্য নির্বাহী সদস্য আনোয়ারুল আজিম চৌধুরীসহ নেতৃবৃন্দরা গভীর শোক জানিয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।