কর্ণফুলীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা বিএনপির অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলীর ফয়জুল বারী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ফারুক হোসাইন।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “রাজনীতি মানুষের জন্য। অসহায় মানুষের খোঁজ খবর নিতে হবে। তাহলেই নেতা হওয়া সম্ভব। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করব।” তিনি কর্ণফুলীতে বিএনপির ঘাটি এখনও শক্তিশালী বলে উল্লেখ করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা শাখাওয়াত হোসাইন মিশুর সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস‍্য সরওয়ার হোসেন মাসুদ, ফৌজুল কবির ফজলু, এম. মুনছুর উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল মইন চৌধুরী ছোটন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস‍্য সচিব গাজী মো. ফোরকান, কর্ণফুলী বিএনপির সাবেক সদস‍্য সালাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শওকত আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়উঠান ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম, জুলধা ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান রিপন, উপজেলা যুবদল নেতা বাবলু, মিজান, আতাউল্লাহ, আবদুল আউয়াল, সাইদুল রহমান, আলমগীর, রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল, মোহাম্মদ আজিম, রিয়াজ, বেলাল, শ্রমিকদল নেতা ইলিয়াছ, বাবুল, মাবু আলী, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, ছাত্রদল নেতা মোরশেদ, জালাল, ফয়সাল, ইমতিয়াজ, সাকিব, মান্নান, জাহেদ, মামুন, আরফাত, কামরুল, জাহেদ, ওসমান, ফাহিম, মহিউদ্দিন, তাছিব, তুহিন, ইফতেখার, ফাহাদ, পারভেজ, মিনহাজ, সাকলাইন , মেহেদী, রিয়াদ, সাব্বিরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।