কাপ্তাইয়ে ১০ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়ন ধনপাতা বাজার মুখ পাড়ার অসহায়, দরিদ্র ও শিশু জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে। মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এই চিকিৎসা ক্যাম্পে দূর-দূরান্ত থেকে বহু মানুষ চিকিৎসা নিতে আসেন।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় ও ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি’র তত্ত্বাবধানে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাম্পটি পরিচালনা করেন।

১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।