কালাগাজির পাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রামের আনোয়ারার বটতলীতে চতুর্থবারের মত ‘কালাগাজির পাড়া ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ওয়াইজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ও বটতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা কাজী মো. নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামশুল হুদা ফাহিম, উপজেলা শ্রমিকদল নেতা আবদুল আজিজ, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা ইশফাক হোসেন শিহাব প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।