চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৩

0

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৫২ জন, পূর্ববর্তী মামলায় ৯৯ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৮ জন, পরোয়ানামূলে ৮৩ জন এবং সাজা পরোয়ানামূলে ১১ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৯১ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ২০ জন মাদক ব্যবসায়ীসহ মাদকসংক্রান্ত অভিযোগে মোট ১১২ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে ৩২ হাজার ১০০ টাকা জরিমানা। পাশাপাশি মাদক আইনে ১৭টি মামলা দায়ের করা হয়।

পুলিশের অভিযানে ১১ হাজার ৯ পিস ইয়াবা, ৫ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬০ লিটার চোলাই মদ, ১২ বোতল বিদেশি মদ ও ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।