রাঙামাটির লংগদুতে জুয়াড়িদের আটকে নিজেদেরকে ডিজিএফআই পরিচয় দিয়ে নগদ অর্থ ও ব্যবহৃত মোবাইল হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক ৪ যুবক। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা তাদের পুলিশে দেওয়া হয়।
আটককৃতরা হলেন, বাইট্টাপাড়া এলাকার মৃত শাহাব উদ্দীনের ছেলে মো. ইকরাম হোসেন (২৭), খলিলুর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম রাজু (২৪), মৃত আব্দুল সালামের ছেলে মো. ইয়াছিন (৩৪), এবং একই এলাকার মেহের আলীর ছেলে মো. শাহজাহান (৩৪)।
স্থানীয়ারা জানান, একপক্ষ জুয়া খেলার উদ্দেশ্যে উপজেলার মুসলিম ব্লক ও বাইট্টাপাড়ার মধ্যবর্তী সেগুনবাগান নামক এলাকায় উপস্থিত হলে অপরপক্ষের ৪ জন নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় প্রদান করে জুয়া খেলার সময় তাদের আটক করে। এ সময় তারা নগদ টাকা ও মোবাইল জোরপূর্বক হাতিয়ে নেয় এবং মারধর করে বলে জানা গেছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের লংগদু সেনা জোনে নিয়ে যায় এবং তাদের প্রাথমিক জবানবন্দি নিয়ে থানা পুলিশে হস্তান্তর করে।
এ বিষয়ে লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দে জানান, আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে প্রেরণ করার কার্যক্রম চলমান রয়েছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।