চট্টগ্রাম-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন বলেছেন, ভোটের জন্য সর্ব প্রথম আল্লাহ কাছে ফরিহাদ করতে হবে। পরে নিজের ঘরের সদস্যদের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে। নিজ বাড়িসহ নিজের এলাকার মানুষদের কাছে ভোট চাইতে হবে। ভোটের মাঠে কথা কম বলে কাজ বেশি করতে হবে। প্রতিদিন তিন বাড়ি করে গণসংযোগ করলে ভোটের ভালো ফলাফল পাওয়া যাবি। বিজয় আমাদের নিশ্চিত হবে।
শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পূর্ব দূর্গাপুর এলাকায় গণসংযোগ শেষে পথসভায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, একটি দল জান্নাতের কথা বলে মানুষকে বিভ্রান্তি করছে। তাদের থেকে সাবধানে থাকতে হবে। জান্নাতের মালিক আল্লাহ। তারা যে জান্নাতের কথা বলে, সে জান্নাত তাদের দলের জান্নাত।
তিনি বলেন, জাতীয়বাদী দল বিজয় হলে বাংলাদেশের অহংকার তারেক রহমান অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবে। কার্ডের মাধ্যমে ২ হাজার পাঁচশত টাকা করে অসহায় পরিবার পাবে। কৃষকরা পাবে কৃষি কার্ড। কার্ডের মাধ্যমে কৃষি কাজের সব উপকরণ দেওয়া হবে।
পথসভায় জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য নেওয়া বন্ধ।