চট্টগ্রামের ফটিকছড়িতে ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭৩০ জন কৃষকের হাতে বীজ, ডিএপি ও এমওপি সার তুলে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক-এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহীদ ভূঁঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মমিন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সালেক বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বল্প খরচে অধিক ফলনের সুযোগ করে দিতেই এ প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকার কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনা শুধুই সহায়তা নয়, বরং এটি কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক।
একই সময়ে কৃষি অফিসের সামনে উপজেলা পরিষদের ‘উন্নয়ন খাত’ হতে ৩শ’ কৃষকের মাঝে তেল জাতীয় ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরিষা বীজ ও সার বিতরণ করেন ইউএনও।



মন্তব্য নেওয়া বন্ধ।