চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে সমিতির কার্যালয়ে এ সভা হয়।
সমিতির সভাপতি ও হারুয়ালছড়ি ইউপি’র চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রফেসর নাজমুল করিম, মিজান সরকার, কৃষি উপ-সহকারী রুবেল নাথ, সমিতির ব্যবস্থাপক মুহাম্মদ আইয়ুব প্রমুখ।
এ সময় হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সচিবসহ সমিতির প্রায় দেড় হাজার সদস্য উপস্থিত ছিলেন।
সভায় গত বছরের কার্যক্রম, আর্থিক বিবরণী, সেচব্যবস্থার উন্নয়ন, পানি ব্যবহারে আধুনিক পদ্ধতি প্রচলন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলে সেচব্যবস্থা টেকসই করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগ নিলে উৎপাদন বাড়বে এবং কৃষক আরও উপকৃত হবে। সভায় সমবায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সেচখাল পুনঃখনন, পানি অপচয় রোধ, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অংশ্রগ্রহণ মূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় ফটিকছড়ির হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ প্রতিবছর জাঁমকালো আলোচনার মধ্যদিয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।



মন্তব্য নেওয়া বন্ধ।