বাঘাইছড়িতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দেশের সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা মেধাবৃত্তি শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা–২০২৫ আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাঘাইছড়ি উপজেলাস্থ কাচালং দাখিল মাদ্রাসা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্যমতে, বাঘাইছড়িতে মোট ২৭০ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং সারাদেশে একযোগে ১৬৯টি কেন্দ্রে ৫১,৭৬৬ জন শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

বৃত্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।